সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ মে) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজারের টেকনাফ থানার উত্তর লেঙ্গুরবিল এলাকার মৃত মাহামুদ সালামের ছেলে মো. ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ুন কবির (১৯)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি ডিবি-মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইমরান ও হুমায়ুনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।