রাজধানীর চকবাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহাবুব আলম (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। বুধবার (১৭ মে) চকবাজার থানার ঢাকেশ্বরী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাবুব আলমকে গ্রেফতার করা হয়েছে। মাহাবুব আইনের হাত থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।