Logo
HEL [tta_listen_btn]

হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা

কুমিল্লার হোমনা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ হাছান, ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম শওকাতুল আলম, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম মোল্লা, ছাদেক হোসেন সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাব সভাপতি কামাল হোসেন প্রমুখ।
সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধসহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com