Logo
HEL [tta_listen_btn]

বারহাট্টায় ট্রেনচাপায় নারীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টা রেলস্টেশন থেকে কিছুদূরে রেল কোয়ার্টার মসজিদের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হেনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে বারহাট্টা রেলস্টেশনে প্রবেশের কিছুদূর আগে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হেনা আক্তার বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকার স্টেশনের পার্শ্ববর্তী রেল কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতো এবং কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত হেনার শ^শুর নূরুল আমিন রেলে চাকরি করার সুবাদে রেল কলোনীতে পরিবার নিয়ে বসবাস করতো। হেনা আক্তারের স্বামী ওমর ফারুক পেশায় একজন ওয়াকসপ মিস্ত্রী। তাদের সংসারে ফারিয়া আক্তার নামের ৩ বছরের এক কন্যা শিশু রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি বারহাট্টা রেলস্টেশনে ঢুকলে ময়মনসিংহ থেকে আসা বারহাট্টা সদরের গড়মা গ্রামের দুই যাত্রী রেললাইন পার হয়ে বাড়ি যাওয়ার পথে মহিলার লাশটি তাদের চোখে পরে। তৎক্ষনাৎ তারা ৯৯৯ এ ফোন করে খবরটি পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে বারহাট্টা থানার কর্তব্যরত পুলিশ এসে রেলপুলিশকে অবহিত করেন। পরে রেলপুলিশের এএসআই মো. ফজলুর রহমান ও তার সহযোগী কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে রেললাইন থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রেখে রেল চলাচল স্বাভাবিক করেন এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com