Logo
HEL [tta_listen_btn]

বারহাট্টায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর বৃকালিকা গ্রামের মূল রাস্তায় সেতুর উপর থেকে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে বারহাট্টা পুলিশ। সোমবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারহাট্টা-আটপাড়া আঞ্চলিক সড়কের বৃকালিকা গ্রামের একটি সেতুর ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃতরা হলো, নেত্রকোনা সদর উপজেলার ছোট কাইলাটি গ্রামের আ. হেকিমের ছেলে মো. ফুল মিয়া (৪০), দুলু মিয়ার ছেলে মো. ফারুক হোসেন (৩০), মৃত জাহির উল্লাহর ছেলে মো. সুমন মিয়া (৩৮), মৃত আমজাদ আলীর ছেলে মো. আহম্মদ আলী (৩৪), গোলাম মোস্তফার ছেলে আশরাফুল জামান রাব্বি (২৩) ও শহরের কুরপাড় এলাকার মো. লিটন মিয়ার ছেলে নাজমুল হোসেন ইমন ওরফে বাবু (১৮)। এসময় তাদের সঙ্গে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি ১টি খেলনা পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, টেপ, লাইলনের দড়ি, নেট, ২ হাজার ৭শ’ ৪০ টাকা, অটোরিকশা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা-আটপাড়া সড়কের বৃকালিকা সেতুর ওপর কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার পুলিশ সোমবার রাত ৩টার দিকে উক্ত এলাকায় অভিযান চালায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, এরা ঈদ উপলক্ষে শহর থেকে ঘরমুখী মানুষদের গাড়ি আটকে টাকা পয়সা ও জিনিসপত্র লুটের প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com