Logo
HEL [tta_listen_btn]

বারহাট্টায় ৭ জুয়াড়ি গ্রেফতার

নেত্রকোনা বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা-মোহনগঞ্জ সড়ক পাশ্ববর্তী মহাজনপাড়া গ্রামের একটি অটোগ্যারেজ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ হাতেনাতে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ। শুক্রবার (৩০ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলা সদরের মহাজনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাস দ্বারা টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ইসপিঞ্জারপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. রাইছ মিয়া (৩৫), মহাজনপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম সোহেল (৩৬), বৃকালিকা গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩৭), মো. ইদ্রিস আলীর ছেলে মো. ফারুক মিয়া (২৯), মো. নুরু মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩০), মো. নবী হোসেনের ছেলে মো. আব্দুল ও মৃত ছায়েদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা থানার এসআই প্রশান্ত কুমার সাহাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নাইট ডিউটি করাকালীন সময় মহাজনপাড়া এলাকার (বারহাট্টা-মোহনগঞ্জগামী) মেইন রোড সংলগ্ন সাকলায়েন অটোস্ট্যান্ড এর উত্তর পাশে লিটন মিয়ার অটোগ্যারেজের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাদি এবং নগদ টাকা জব্দ করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে পুলিশের চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া খেলা ও মাদক বিরোধী অভিযান জোরদারসহ পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানার এফআইআর নং ০১, ধারা ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করে আসামীদেরকে শনিবার (১ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com