স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রবিউল ইসলাম (৬০) কে গ্রেফতার করেছে র্যাব-৩। ঘটনার পর দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিলেন তিনি। বুধবার (৫ জুলাই) ভোরে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০০৭ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২১ সালে রায় ঘোষণার মাধ্যমে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই আসামী রবিউল দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।