Logo
HEL [tta_listen_btn]

মুরাদনগরে ৬টি অবৈধ ড্রেজার জব্দ

কুমিল্লার মুরাদনগরে চাপিতলা ইউনিয়নের খাপুরা ও পূর্ব ধৈর পূর্ব ইউনিয়নের হিরাপুর নামক স্থানে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সোমবার (৩১ জুলাই) ৬টি ড্রেজার মেশিন জব্দ ও ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। উভয় স্থানে অবৈধভাবে স্থাপিত প্রায় ৪ হাজার ফুট দৈর্ঘ্যরে পাইপও বিনষ্ট করা হয়।
স্থানীয় কৃষকরা জানান, কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে তিন ফসলি জমি থেকে মাটি কেটে আসছে। প্রশাসন কয়েক দফা অভিযান চালানোর পরও বন্ধ হচ্ছে না মাটি কাটা। ফলে এলাকাবাসী নিরুপায় হয়ে ফসলি জমি রক্ষার্থে মুরাদনগর ইউএনও’র বরাবর লিখিত অভিযোগ করে। সেই প্রেক্ষিতে মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার মো. আালাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চলে। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংগরা বাজার থানার সাব ইন্সপেক্টর মো. আজিজের নেতৃত্বে একটি চৌকষ দল প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।
ইউএনও মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, মুরাদনগরের কৃষি ও ফসলি জমি রক্ষার্থে মাটিখেকো ও অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট বসিয়ে ড্রেজার মেশিন জব্দ বা পাইপ বিনষ্ট নয়, অসাধু ব্যবসায়ীদের জেল জরিমানা করলে অবৈধভাবে মাটিকাটা অনেকখানি বন্ধ হবে বলে স্থানীয় কৃষকদের অভিমত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com