যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। সোমবার (৩১ জুলাই) রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. জুয়েল ওরফে চুক্কা জুয়েল ও মো. রাজিব শেখ।
ডিবি গুলশান বিভাগের সহকারি কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস জানান, কয়েকজন মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে মাইক্রোবাসে করে যাত্রাবাড়ীর দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয় ডিবি পুলিশ। পরে পুলিশের গাড়ি দিয়ে তাদের ব্যারিকেড দেয়া হলে মাইক্রোবাস রেখে পালানোর সময় জুয়েল ও রাজিবকে গ্রেফতার করা হয়। এসময় গাড়ি তল্লাশি করে ৯০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ করা হয়।
এসি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।