কুমিল্লার হোমনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত ওসি মো. জয়নাল আবেদীন। বুধবার (২ আগস্ট) রাতে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হোমনা সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা, ইন্সপেক্টর (তদন্ত) রিপন বালা ও সাব ইন্সপেক্টর তৌহিদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, ক্রাইম পেট্রোল ২৪ ডট কমের সম্পাদক মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-সভাপতি মো. হানিফ খান, সাংবাদিক মো. আবুল কাশেম, মো. আইয়ুব আলী, মকবুল হোসেন, মইনুল ইসলাম মিশুক, আল আমিন শাহেদ, তপন সরকার, কবি দেলোয়ার, সোনিয়া আক্তার, রুস্তম আলী, আবু হানিফ, মো. রফিকুল ইসলাম, মো. শাহ আলম, আরশাদুল আলম, মো. রফিকুল ইসলাম (২), শফিকুল ইসলাম মুন্না, আবুল কালাম আজাদ, মো. শরীফ, মো. তারেক প্রমুখ।
নবাগত ওসি জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। যে কোনো ছোট ঘটনাকেও ইচ্ছে করলে সুন্দর সুখপাঠ্য করে ইতিবাচক এবং নেতিবাচকভাবে প্রকাশ করা যায়। আপনাদের সুন্দর লেখনির মাধ্যমে সমাজ সুস্থ ধারায় পরিচালিত হতে পারে। তিনি এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়ার সঙ্গে কোনো আপোষ নেই উল্লেখ করে যেখানেই এমন ঘটনার খবর পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। তিনি পূর্বের বিভিন্ন কর্মস্থলে সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা স্মরণ করে এখানেও আরও বেশি আন্তরিক সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এরআগে উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর ওসি ও সাংবাদিকদের স্ব-স্ব পরিচয় দেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।