Logo
HEL [tta_listen_btn]

মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেফতার

সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. এমদাদ ব্যাপারী (৬৩) কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ আগস্ট) রাতে কেরানীগঞ্জের গদারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যারেব দাবি, ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে এমদাদ।
র‌্যাব-৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারজানা হক জানান, এমদাদের জনশক্তি রপ্তানীর কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি তার চক্রের যোগসাজশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে অর্ধ-শতাধিক যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরে ভিকটিমদের ইতালিতে পাঠানোর পরিবর্তে লিবিয়াতে পাঠিয়ে ভিকটিমদের জিম্মি করে নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে আরও অর্থ আদায় করতেন চক্রের সদস্যরা। এমদাদের নামে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারজানা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com