Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. সোহাগ প্রকাশ লাল মিয়া (২৭) ও মো. রাকিব (২১)। সোমবার (৭ আগস্ট) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় ২৫ জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com