মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে হোমনায় মোট চিহ্নিত ২১৮টি অসহায় ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর সম্পন্ন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, আগামী বুধবার (৯ আগস্ট) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এর অংশ হিসেবে হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমূখর পরিবেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩৩ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করার মধ্য দিয়ে হোমনা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হবে। ইতোপূর্বে ১ম ও ২য় পর্যায়ে উপজেলায় মোট ১৮৫টি পাকা ঘর ও জমির যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হয়েছিল। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।