Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণ মামলার আসামী মোজাম্মেল গ্রেফতার

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মো. মোজাম্মেল হক (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৩ এর একটি দল অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোজাম্মেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম আসামীকে বিয়ে করতে চাপ দেয়। কিন্তু আসামী ভিকটিমকে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে থাকে। একপর্যায়ে ভিকটিমের গর্ভবতীর ৮ মাস অতিবাহিত হয়ে যায়। পরে ২১ জুলাই আসামী ভিকটিমকে সিজারের মাধ্যমে গর্ভপাত করায়। সিজারের পর আসামী মোজাম্মেল চালাকি করে সেই নবজাতক বাচ্চাকে অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে বাড়িতে গেলে আসামী মোজাম্মেল তাকে তার বাড়িতে উঠতে দেয়না। পরে ভিকটিম ৩০ জুলাই সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com