Logo
HEL [tta_listen_btn]

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (২৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩ হাজার ৩শ’ ২৯ পিস ইয়াবা, ৫৮.৫ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৮শ’ ৫০ গ্রাম গাঁজা ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com