Logo
HEL [tta_listen_btn]

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রি ও সেবনের দায়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৮শ’ ৪২ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৩শ’ ১১ পুরিয়া হেরোইন, ২শ’ ১০ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশী মদ ও ৯৬ ক্যান বিয়ার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com