Logo
HEL [tta_listen_btn]

ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনছার আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ি থানার ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনছার আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামী ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। মামলা হওয়ার পর থেকে রাজধানীর ধোলাইপাড়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। পরে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com