ধর্ষণ মামলার পলাতক আসামী মো. হৃদয় মিয়া (২৩) কে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বংশাল থানার আলুবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানান।
তিনি জানান, আসামী মো. হৃদয় মিয়ার বিরুদ্ধে ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলাটি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিটিশন মামলা হিসেবে রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নরসিংহপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে। বর্তমান রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় বসবাস করেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী এ মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলার পর থেকে বংশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।