Logo
HEL [tta_listen_btn]

নেত্রকোনা জেলা পুলিশের মাসিক সভা

নেত্রকোনা জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার (২৪ সেপ্টেম্বর) আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। সভায় জেলার সার্বিক আইনশৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং ২০২৩ সালের আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন থানায় কর্মরত অফিসারদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। জেলা পুলিশের আগস্ট মাসের অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) শাহ্ শিবলী সাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত নেত্রকোনা জেলার বিভিন্ন পদমর্যাদায় কর্মরত কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক, শ্রেষ্ঠ আইসি হিসেবে পেমই তদন্ত কেন্দ্র, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (নি.) মো. সাখাওয়াত হোসেন, শ্রেষ্ঠ এসআই হিসেবে মোহনগঞ্জ থানার এসআই (নি.) পিন্টু চন্দ্র দে, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে (উঠান বৈঠক) মোহনগঞ্জ থানার এসআই (নি.) মো. তাজুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সদর ট্রাফিক টিএসআই জৈন উদ্দিন মন্ডল, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে কলমাকান্দা থানার এএসআই (নি.) মো. মামুন ইবনে হেলালকে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com