Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় রাসেল মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাসেল যাত্রাবাড়ি নয়ানগর এলাকায় থাকতেন। তার বাবার নাম বকুল মিয়া।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম জানান, শনিবার রাতে দনিয়া কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এসময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোন গাড়ি এ দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। তবুও গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com