Logo
HEL [tta_listen_btn]

২৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

২৫ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ি এলাকার খাদেমুল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় খাদেমুল মাদ্রাসার সামনে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com