Logo
HEL [tta_listen_btn]

মলমপার্টির ২ নারী সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ের সোনাপুর বটতলা এলাকা হতে অপহরণচক্রের পরিকল্পনাকারীসহ ২ জন আসামী গ্রেফতার এবং তাদের হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কাঁচপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মোসা. ছিফা আক্তার (১৯) এবং বরিশাল জেলার বিমানবন্দর থানার বারইখালী গ্রামের মোসা. রাহিমা জান্নাতুল ওরফে খালেদা।
র‌্যাবের এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, গ্রেফতারকৃতরা একটি অপহরণ চক্রের/মলমপার্টির সক্রিয় সদস্য। বিগত ৪/৫ মাস পূর্বে একই উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মীর হোসেন (৪২) দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে আসেন। তিনি দেশে ফিরে এসে তার দীর্ঘদিনের সেভিংস দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকায় আল আরব স্বর্ণ শিল্পালয় নামে একটি জুয়েলারী ব্যবসা শুরু করেন। গ্রেফতারকৃত ছিফা আক্তার ঘটনার আনুমানিক ১৪/১৫ দিন পূর্বে মীর হোসেনের স্বর্ণের দোকানে এসে একটি রুপার ব্রেসলেট ক্রয় করে। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মীর হোসেনের স্বর্ণের দোকানে এসে পূর্বের ব্রেসলেট ক্রয়ের বরাত দিয়ে বলে যে তার একজন আত্মীয়ের স্বর্ণের গহনা বানানোর অর্ডার নেয়ার জন্য তার আত্মীয়ের বাসায় মীর হোসেনকে যেতে। তখন মীর হোসেন যেতে অস্বীকার করলে গ্রেফতারকৃত ছিফা আক্তার চলে যায়। পরে মীর হোসেন দুপুরের খাবার খাওয়ার জন্য তার দোকান থেকে বেব হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে আসলে ছিফা আক্তারসহ অপহরণ চক্রটির ২/৩ জন সদস্য একটি সিএনজি অটোরিকশা নিয়ে মীর হোসেনের সামনে দাঁড় করিয়ে তার মুখের সামনে রুমাল ধরে তাকে অবচেতন করে জোড়পূর্বক সিএনজি আটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে বর্ণিত ঘটনাস্থলে আটক করে রাখে। তখন চক্রটির অন্য সদস্যরা মীর হোসেনকে ছিফা আক্তারের পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইলে ছবি ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে ভয়ভীতি প্রদর্শনপূর্বক মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা মীর হেসেনকে লাঠি দিয়ে মারধর করে এলোপাতাড়ি কিলঘুষি লাথি মেরে নিলাফুলা জখম করে। আটক থাকাকালীন সে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মো. মোকলেস মিয়াকে মুক্তিপণের ৫ লাখ টাকা দিয়ে তাকে উদ্ধার করতে বলেন। মুক্তিপণের টাকা নিয়ে আসতে দেরি হওয়াতে তাকে পুনরায় মারধর ও ভয়ভীতি প্রর্শন করে। গ্রেফতারকৃত আসামীরা ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com