Logo
HEL [tta_listen_btn]

হোমনায় অস্ত্রসহ ইউপি মেম্বার গ্রেফতার

কুমিল্লার হোমনায় দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউপি মেম্বারের নাম শাহ আলী। গ্রেফতারকৃত শাহ আলী উপজেলার ১নং মাথাভাঙা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
যৌথবাহিনীর অভিযানে তার বাড়ি থেকে একটি রামদা, একটি স্টিলের গ্যাস পাইপ, একটি চাপাতি, ৪টি লোহার চল, ২টি সুইচ গিয়ার, ৩টি চাকু, ১টি লম্বা ব্লেড, ১টি ধারালো পাট্টা ও ১টি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের এসআই ইহসানুল হাসান বাদি হয়ে হোমনা থানয় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের শাহ আলী মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com