Logo
HEL [tta_listen_btn]

প্রিপারেটরি স্কুলে বিজ্ঞানমেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার অনুষ্ঠিত হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ঝপরবহপব রং ধ ঁংবভঁষ ংবৎাধহঃ নঁঃ ধ ফধহমবৎড়ঁং সধংঃবৎ.” তিনি আস্বস্ত করে আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে এবং মেধাবী প্রজন্ম গঠনে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক বিভিন্ন প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উপস্থাপনায় প্রশংসা জানান। এই আয়োজন আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com