নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়র ও স্কোরার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এনামুল হক খোকা এবং সাধারণ সম্পাদক হিসেবে মাকসুদ উল আলম নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অধীনে আম্পায়ার ও স্কোরারদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, কোষাধ্যক্ষ ওমর ফারুক সোহাগ, দপ্তর সম্পাদক কাজী সাফফাত হোসেন শাওন, সদস্য অশোক কুমার দাস, জিয়াউল হক জিয়া, মোঃ আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, আসছে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।