Logo
HEL [tta_listen_btn]

সদর ইউএনও’র মণ্ডপ পরিদর্শন

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নাছরিন ফতুল্লার নদীপাড়স্থ প্রতিমা বিসর্জন ঘাটসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ফতুল্লা গরুরহাট সংলগ্ন নদীর তীরবর্তী বিসর্জন ঘাট, লালপুর শ্রীশ্রী কালিমন্দিরসহ একাধিক মন্দির পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (ফতুল্লা) মোঃ আসাদুজ্জামান নুর, এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, পাগলা শ্রীশ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু দাস, সাংবাদিক রনজিৎ মোদক, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম. রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে তাহেরা, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সাগর সিদ্দিকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com