Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ-৩: ধানের শীষ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

সোনারগাঁ সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার নির্বাচনী নির্দেশনা লিফলেট বিতরণ এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভারগাও, চৌধুরীপাড়া, কাজিপাড়া বাজার এবং ৫নং ওয়ার্ডের হিজলতলা বাজারসহ বরগাও পুকুরপাড় গ্রামের বিভিন্ন বাড়িতে বিএনপি নেতা-কর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন। এই সময় প্রার্থীর পক্ষে স্থানীয় মানুষদের কাছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজহারুল ইসলাম মান্নানের সালাম পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির নেতা আমিন উদিন, সোরাফ যুবদল নেতা রবিউল ইসলাম, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম ও সাজু খন্দকার, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক সামি আহম্মেদ, ছাত্রদল নেতা তানভির আহম্মেদ, শিপন, তাঁতিদল নেতা আল আমিন ও অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, রায়হান, আবু সাইদ, শাহিন, সিয়াম, নয়ন, জিদান, শাকিব ও নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com