নিজস্ব সংবাদদাতা
আড়াইহাজারে হাকিমুন্নেছা আদর্শ বিদ্যানিকেতন এর ২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, সনদ, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মাওলানা মোঃ বিল্লাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন; প্রধান উপদেষ্টা কার্যালয়ের মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরিন আক্তার ঝিনুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষক বিদ্যালয় দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।