Logo
HEL [tta_listen_btn]

তল্লায় জলাবদ্ধতা পরিদর্শনে জামায়াত নেতা

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় ১১ নং ওয়ার্ডের তল্লা বড় মসজিদ সংলগ্ন আফা পাগলার মাজার এলাকায় তীব্র জলাবদ্ধতার পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দেখা যায়, তল্লা প্রাইমারি স্কুল থেকে আফা পাগলার মাজার হয়ে রতন ফকিরের বাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ বাড়ি ও ঘর নোংরা পানিতে ডুবে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, চাষাঢ়া থেকে আদমজী নতুন রাস্তা নির্মাণের পর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে জনসাধারণের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্তব্ধ হয়ে মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
এলাকাবাসীর দুর্ভোগ সরাসরি দেখার পর মাওলানা মইনুদ্দিন আহমাদ তাৎক্ষণিকভাবে একটি পাম্পের ব্যবস্থা করে দিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন।
তিনি বলেন, “এটি শুধুমাত্র সাময়িক ব্যবস্থা; স্থায়ী সমাধানের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।” তিনি আল্লাহর নিকট দোয়া করে বলেন, এলাকার মানুষের কষ্ট দ্রুত লাঘব হোক।
এছাড়া মাওলানা মইনুদ্দিন আশ্বাস দেন, “এই দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে আমরা কাজ করব। জনগণের সুবিধা এবং পরিবেশের স্বচ্ছতা আমাদের অগ্রাধিকার।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, ফতুল্লা ৯নং ওয়ার্ডের সেক্রেটারি পারভেজ আহমেদ পাভেল, জাভেদ, সালাউদ্দিন, ওয়াজউদ্দিন, সামছু, মাসুম, জামাল, আমির, রোস্তম, আমজাদ, জুয়েল, ফয়সাল, শওকত, এমরান, সানিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com