Logo
HEL [tta_listen_btn]

আইভী’র জামিন স্থগিতের শুনানি আজ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিতের আবেদন শুনলেন না আপিল বিভাগের ২ নম্বর আদালত। সোমবার (১ ডিসেম্বর) আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের ১ নম্বর আদালতে পাঠিয়ে দেন। আজ (মঙ্গলবার) শুনানি হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর আইভীকে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের পৃথক দু’টি আমলি আদালতের বিচারকরা।
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হন সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে তিনি কারাগারে আছেন। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।
গত বৃহস্পতিবার এসব মামলার শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে শুনানি পেছানো হয়।
নতুন পাঁচটি মামলার মধ্যে রয়েছে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মোঃ ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। প্রথম চারটি মামলা নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দায়ের করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক, ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে প্রাণ হারান এসব ব্যক্তি।
অন্য মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করেছে। এতে আইভীর সমর্থক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।
এর আগে ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মোঃ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com