সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
গত (সোমবার) রাতে সিদ্ধিরগঞ্জ আমবাগ খেলার মাঠে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,খেলাধুলায় যত বেশি খেলোয়াড়কে আনা যাবে,সমাজ থেকে ততটাই খারাপ জিনিস দূর হয়ে যাবে। পড়াশুনার পাশাপশি কিশোর ও তরুনদের বেশি বেশি খেলায় মনোনিবেশের উপর জোর দেন তিনি। মোঃ জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের উপদেষ্টা মজিবর রহমান, সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের সভাপতি আলী আকবর, প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রশিদ সিকদার, শাহ-আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।