Logo
HEL [tta_listen_btn]

আলীরটেকে নারীর অস্ত্রাঘাতে বৃদ্ধ নিহত

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচরে প্রতিবেশীর আঘাতে মূছা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মূছা মিয়ার সাথে ফাতেমা ও রুবিনার সাথে তর্কাতর্কি একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মূছার মৃত্যু হয়।
এলাকাবাসী হাতেনাতে ফাতেমা আক্তার ও রুবিনা আক্তারকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
নিহত মূছা ক্রোকেরচর গ্রামের আরাফাত রহমানের পুত্র। আটক ফাতেমা একই এলাকার আক্তার হোসেনের স্ত্রী এবং রুবিনা আক্তার শাহ আলমের স্ত্রী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
জমি জমা নিয়ে নিহত মূছা মিয়ার সাথে ফাতেমা ও রুবিনার সাথে বিরোধ চলে আসছিল।
ঘটনাস্থলে যাওয়া এসআই সাখাওয়াত হোসেন বলেন, নিহত মূছা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com