Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে বন্দরে অভিযানে বিভিন্ন  ওয়ারেন্টের মহিলাসহ গ্রেপ্তার-৬

না’গঞ্জে বন্দরে অভিযানে বিভিন্ন  ওয়ারেন্টের মহিলাসহ গ্রেপ্তার-৬

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে একাধিক অর্থ আত্মসাত মামলার পলাতক আসামী আলী আজগর ভূঁইয়া (৩৫)সহ বিভিন্ন ওয়ারেন্টে মহিলাসহ ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত ৮ আগষ্ট শনিবার রাতে ও ৯ আগষ্ট রোববার সকালে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর এলাকার মৃত জসিম ভূঁইয়ার ছেলে একাধিক অর্থ আত্মসাত মামলার পলাতক আসামী আলী আজগর (৩৫) বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এরাকার মৃত আজহার মিযার ছেলে জিআর মামলার পলাতক আসামী সবুজ (৩৫) মিরকুন্ডি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী সিআর মামলার পলাতক আসামী নিলুফা আক্তার (৩৫) কেওঢালা এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে যাত্রাবাড়ি থানার ৪৮(৪)১৯ নং মামলার পলাতক আসামী ইব্রাহীম (২৬) শ্যামপুর এলাকার শ্রী রবি চন্দ্র দাসের ছেলে সিআর মামলার পলাতক াাসামী শ্রী খোকন (২৮) ও কশিযারা এলাকার শহিদ মিযার ছেলে বন্দর তানার জিআর মামলার পলাতক আসামী আল-আমিন (২৮)। গ্রেপ্তারকৃতদের ৯ আগষ্ট রোববার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com