বন্দর সংবাদদাতা:
মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় মহানগর ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক সোলায়ামান (৩০)সহ ৬ মাতাল যুবককে আটক করেছে নারায়ণগঞ্জের বন্দর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২০ আগষ্ট) রাতে বন্দর রুপালী আবাসিক এলাকা থেকে মাতাল অবসন্থায় এদেরকে আটক করা হয়।আটকৃত মাতাল যুবকরা হলো, বন্দর রুপালী আবাসিক এলাকার সোহরাব হোসেন মিয়ার ছেলে সোলায়মান (৩০) একই এলাকার মৃত আলতাফ মিযার ছেলে ফরিদ (৩২) মোজাফফর মিয়ার ছেলে রাজা (৪০) আব্দুর রউফ মিয়ার ছেলে সোহেল (৩৩) মনছুর আলী মিযার ছেলে মাহাবুর রহমান (৩২) ও আনোয়ার হোসেন মিয়ার ছেলে সারোয়ার হোসেন হৃদয় (৩২)। আটককৃত মাতালদের ডাক্তারি পরিক্ষা শেষে ২১ আগষ্ট শুক্রবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।