Logo
HEL [tta_listen_btn]

প্রিন্সের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের পিতা সোনালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ মহিলা শাখা (বর্তমান ফরেন এক্সচেঞ্জ শাখা) এর প্রাক্তন সিনিয়র অফিসার মরহুম ব্যাংকার সুলতান উদ্দিন আহামদের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২ এপ্রিল) নুরুল কোরআন আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা, লালপুর, ফতুল্লা এতিমখানায় অনুষ্ঠিত হয়। মিলাদ, ইফতার মাহফিল ও দোয়া পরিচালনা করেন নুরুল কোরআন আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সুলতান উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম বাবু, শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ। ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, অধ্যক্ষ, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com