কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আবুল কালাম আজাদ (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৩। শনিবার (১ এপ্রিল) রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর থানার মাদক মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির দায়ে একটি মামলা হয়। কিন্তু আত্মগোপনে থেকে তিনি বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যায়। গ্রেফতারী পরোয়ানা জারির পর তিনি ঢাকায় এসে ডেমরা এলাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র্যাব-৩ অধিনায়ক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।