Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় টিসিবি’র কার্ড বিতরণ

সদর উপজেলার ফতুল্লা ইউনিয় পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডে বসবাসকারী মোট ৯শ’ ৮০টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকাল থেকে ফতুল্লা পাইলট স্কুল মাঠে সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদের তত্ত্বাবধানে টিসিবি কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ২নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন ও ৩নং ওয়ার্ড সদস্য আ. বাতেনসহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীগণ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com