Logo
HEL [tta_listen_btn]

সাইনবোর্ডে জাটকা জব্দ

সাইনবোর্ডে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার ১শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ এপ্রিল) আনুমানিক ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে সাইনবোর্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি যাত্রীবাহী বাস ও ১টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৭ হাজার ১শ’ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিন।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com