Logo
শিরোনাম
ফতুল্লায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার দেখার কেউ নেই……………………………../রিভার্স ইসদাইরে অপহরণ ও গুম আতংক সাজাপ্রাপ্ত আসামি মজিবুর গ্রেফতার জমি নিয়ে বিরোধের জের বন্দরে খামারে বিষপ্রয়োগ ৬টি হাঁস ও ২টি শালিক পাখি হত্যার অভিযোগ/কিকঅফ আনিসুল ইসলাম সানি’র শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন ডিবি পরিচয়ে দাপায় ছিনতাই নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ/কিকঅফ কৃষক ও ভোক্তার স্বার্থ রক্ষায় কাজ করছি………………………………স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা এফটিএ দু’দেশের বাণিজ্য ভলিউম বাড়াবে মুন্সিগঞ্জের আলুর মাঠে উৎসবের আমেজ ফাজিলপুরে দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী/রিভার্স খালেদা জিয়া সুস্থ হলে সবার মঙ্গল
HEL [tta_listen_btn]

নতুন দল গঠন করলেন এরদোগানের সহযোগী দাউদওগ্লু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমাদ দাউদওগ্লু আজ (শুক্রবার) নতুন দল গঠন করেছেন। দলের নাম দিয়েছেন ‘ফিউচার পার্টি’।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দাউদওগ্লু ২০১৪ থেকে ১০১৬ সাল পর্যন্ত সেদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। কিন্তু গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে পদত্যাগ করে নয়া দল গঠনের তৎপরতা শুরু করেন।

রাজধানী আঙ্কারার একটি হোটেলে দল গঠনের ঘোষণা দিয়ে দাউদওগ্লু বলেছেন, ভবিষ্যৎ তুর্কি জাতির হাতে। তুরস্কই হচ্ছে ভবিষ্যৎ।তুরস্কের বর্তমান সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি দেশকে প্রেসিডেনশিয়াল ব্যবস্থায় নিয়ে যাওয়ারও সমালোচনা করেছেন। অনেকেই বলছেন, সাবেক ঘনিষ্ঠ সহযোগীর এই পদক্ষেপ এরদোগানের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com